1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

তিন ধরনের আয়ে টিকে আছে দেশের অর্থনীতি : ইনু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১৫২ Time View

337তিন ধরনের আয় অর্থাৎ প্রবাসীদের রেমিটেন্স, পোশাক শ্রমিকদের উপার্জন এবং কৃষকদের আয়ের উপর বাংলাদেশের অর্থনীতি টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সন্ধায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে ডাস্ট মিডিয়া বাংলাদেশের প্রথম প্রযোজনা জঙ্গল ক্যাম্প টেলিফিল্ম-এর প্রিমিয়ার শো’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে আয় করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই তাদেরকে স্বর্ণ-প্রবাসী বলে আমি মনে করি। থাইল্যান্ড সীমান্ত দিয়ে মালেশিয়ায় মানবপাচার এবং পাচারকারী কতৃক নির্য়াতনের কাহিনী নিয়ে নির্মিত টেলিফিল্মের কিছু অংশ দেখে তথ্যমন্ত্রী বলেন, মানবপাচারসহ প্রবাসীদের কষ্ট, মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম নিয়ে আমাদের দেশে অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হতে পারে।

হাসানুল হক ইনু বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন। দেখা যায় অনেক সময় তাদের বিদেশে যাবার খরচও ওঠে না। এছাড়া দালালদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছেন। এ জন্য দরকার জনসচেতনতা।

তিনি বলেন, মোট এক কোটি মানুষ বিদেশে আছেন। প্রতিনিয়তই আরও অনেকে বিদেশে যাচ্ছেন। অনেকে প্রতারিত হচ্ছেন দালালদের দ্বারা। এসব দালালদের হাত থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মুক্তি পাওয়া যাবে বলেও তিনি মন্তব্য করেন।


জঙ্গল ক্যাম্প নিয়ে তিনি বলেন, এখানে মানবপাচারকারীদের চরিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারুজ্জামান, নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাপরিচালক নির্মল রোজারিও প্রমুখ।

জঙ্গল ক্যাম্প টেলিফিল্মে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ড. এনামুল হক, প্রাণ রায়, নাবিলা ইসলামসহ প্রায় ৫০ জনের অধিক নাট্যশিল্পী। টেলিফিল্মের সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিন্দু এস রোজারিও এবং পরিচালনা করেছেন হিমেল ইসহাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ