1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

শাহীন সুমনের জুটি সাইমন-আলিশা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

302অনেক আগেই ‘প্রবাসী ডন’ ছবির ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন। কিন্তু এর পাত্র-পাত্রী ঠিক করা নিয়ে অনেকটা সময় গড়িয়ে গেল। অবশেষে নির্মাতা নিশ্চিত করলেন তার ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের সময়ের ব্যস্ততম চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী আলিশা প্রধান।

পরিচালক শাহীন সুমন জানান, ‘প্রবাসী ডন ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু অভিনয় শিল্পী নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। অবশেষে ছবিটির জন্য নায়ক হিসেবে সাইমন এবং তার বিপরীতে আলিশাকে চূড়ান্ত করেছি।’

তিনি আরো বলেন, রানা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন ‘প্রবাসী ডন’ ছবিতে পরীমনির অভিনয় করার থাকলেও তাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে শিরিন শিলাকে নেওয়া হয়েছে। শিরিনের বিপরীতে দেখা যাবে মহুয়া সুন্দরীর নায়ক সুমিতকে।

এদিকে ছবিটি নিয়ে সাইমন বলেন, ‘অনেক দিন ধরেই ছবিটির কাজ অসম্পূর্ণ আছে। আমি যতদূর জেনেছি এই ছবির শুটিং হবে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায়। ভিসার জন্য আবেদন করেছি। ভিসা পেলেই শুটিং শুরু হবে।’

এই দুই জুটি ছাড়াও প্রবাসী ডন ছবিতে অভিনয় করবেন মিশা সওদাগার, ওমর সানি, সাদেক বাচ্চু প্রমুখ। ছবিটিতে সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ