1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

গুলি করো তবু বাংলাদেশে ফিরবো না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১৫২ Time View

295‘শ্যুট আস। উই নেভার গো ব্যাক বাংলাদেশ।’ আমাদের গুলি করো। আমরা কখনোই বাংলাদেশে ফিরবো না। গ্রিস আর মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া একদল বাংলাদেশি এরকম প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন। খবর বিবিসির।

শনিবার এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, ধারণা করা হচ্ছে মেসিডোনিয়া এবং গ্রিসের সীমান্তে যে শত শত অভিবাসী এবং শরণার্থী আটকে পড়েছে, তাদের মধ্যে অনেক বাংলাদেশি রয়েছে। রয়েছে ইরান, পাকিস্তানসহ আরও অনেক দেশের অভিবাসীরা।

p2
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের মাঝ থেকে মেসিডোনিয়া কেবল সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের নাগরিকদেরই তাদের দেশের ভেতর দিয়ে ইউরোপের অন্যদেশে যেতে দিচ্ছে। অন্যদের এখানে আটকে রাখা হচ্ছে।

এ নিয়ে অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে তারা সীমান্তে কয়েক দফা বিক্ষোভও করেছে। অভিবাসী এবং শরণার্থীদের স্রোত থামাতে মেসিডোনিয়ার সৈন্যরা গ্রিসের সঙ্গে তাদের দক্ষিণ সীমান্তে এখন কাঁটা তারের বেড়া তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ