1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১০০ Time View

164জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে (পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল) দায়িত্ব পালন করছেন।

রাবাব ফাতিমা বর্তমান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাবাব ফাতিমা ১৯৮৬ সালের বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে যোগ দেয়ার মাধ্যমে কূটনীতিক পেশা শুরু করেন। তিনি বাংলাদেশের পক্ষে নিউইয়র্কে জাতিসংঘের আবাসিক মিশনে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কলকাতায় বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার ছিলেন ফাতিমা। এ ছাড়াও তিনি কমনওয়েলথ সচিবালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং কূটনীতিক বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ