1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

টঙ্গীতে শেষ হলো জোড় ইজতেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ১১৫ Time View
 137গাজীপুরের টঙ্গীতে পাঁচ দিনব্যাপি জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটব্যাপি অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মো. ইব্রাহিম।

বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন আহমেদ জানান, পাঁচ দিনব্যাপি এ জোড় ইজতেমা শুরু হয়েছিল গত শুক্রবার। বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে প্রতি বছর জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। চিল্লায় অংশ নেয়া দেশি-বিদেশি মুসল্লি, আলেম ওলামারা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমায় তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বিরা গুরুত্বপূর্ণ বয়ান করেন। পাশাপাশি তারা আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিদের একটি অংশ দাওয়াতি কাজে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং একটি অংশ ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের তদারকি করেন।

উল্লেখ্য, ইজতেমা ময়দানে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ