1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

সন্ত্রাসবাদী ওয়েবসাইট ভিজিটকারীদের জেলে দেওয়া হবে: সারকোজি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১৩০ Time View

সন্ত্রাস দমনে নতুন ধরনের কঠোরতার প্রস্তাব করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। তিনি বলেছেন, ‘যে কেউ নিয়মিত কোনো সন্ত্রাসবাদী ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ রাখে যেগুলো সন্ত্রাস, ঘৃণা অথবা সহিংসতাকে উৎসাহিত করে তাদের কারাদণ্ডের শাস্তি দেওয়া হবে।’

শুক্রবার ফ্রান্সের পূর্বাঞ্চলে স্ট্রাসবুর্গে একটি নির্বাচনী র‌্যালিতে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমাকে বলবেন না যে, এটা সম্ভব নয়। একটা শিশু হত্যাকারীর পক্ষে যা সম্ভব তা একজন শিক্ষানবীশ সন্ত্রাসী এবং তার সমর্থকদের জন্য সম্ভব হওয়ারই কথা।’

আর সন্ত্রাসবাদী কোনো ওয়েবসাইট শুধু ভিজিট করলেই তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির সাইট ভিজিটকারীর সমান শাস্তির ব্যবস্থা রাখারও প্রস্তাব করেছেন সারকোজি।

সারকোজির এ প্রস্তাবটি এলো গত ২০ মার্চ ফ্রান্সের তুলুসে একটি ইহুদি ধর্মীয় স্কুলে হত্যাকাণ্ডের জন্য দায়ী সন্দেভাজন ব্যক্তিকে ফরাসি পুলিশ গুলি করে হত্যার একদিন পর।

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আর এক মাস বাকি। আর নির্বাচনী প্রচারণার এই মূহূর্তে এসে সারকোজি এমন প্রস্তাব দিলেন।

ফ্রান্সের আইন অনুযায়ী, শিশু পর্নো সাইটের ধারাবাহিক ভিজিটকারীদের দুই বছরের কারাদণ্ড ও ৩০ হাজার ইউরো অর্থদণ্ডের বিধান রয়েছে। নতুন প্রস্তাবে সন্ত্রাসবাদী ওয়েবসাইট ভিজিটকারীদেরও হুবহু শাস্তির ব্যবস্থা থাকবে কি না তা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি।

তবে এ ধরনের আইনের ব্যাপারে সাংবাদিক এবং আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ