1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিরাপদ : স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১৪৮ Time View

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ অত্যন্ত উদার বিনিয়োগ নীতিমালা অনুসরণ করে। এখানে বিদেশি বিনিয়োগ খুবই নিরাপদ ও আকর্ষণীয়।’

বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে সফররত ইউরোপিয়ান পার্লামেন্ট ফোরামের ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে এরইমধ্যে নারীদের অংশগ্রহণ ও শিক্ষার হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্থানীয় সরকারের প্রতিটি ধাপে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সংসদেও নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংবিধানে ব্যবস্থা রাখা হয়েছে।’

প্রতিনিধি দল বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রসংশা করেন। তারা বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- বেলজিয়ামের এলস ডেমল, কানাডার ড. হেডি ফ্রাই, লিথুয়ানিয়ার বিরুটি ভেসেয়েটি, পর্তুগালের ট্রেসা ছায়েরু, স্পেনের জর্দি সুকলা আই কোসটা সান্টিয়াগো মারটিনেজ রড্রিগোয়েজ, সুইডেনের এলিজাবেথ জন্সডটার ও ভলটার মুট।

এ সময় সংসদ সদস্য এস কে আবু বাকের, সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ