1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড় নোয়াখালীর বিভিন্ন পূজামন্ডপে জেলা পরিষদের অনুদান প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দল যাতে বিব্রত না হয়, সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক শারদীয় সাজে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সেমন্তী ছবি চালিয়ে বিদ্যুৎ বিলও ওঠে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল বিদেশে বাংলাদেশিদের মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা : হুমায়ুন কবির ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ঢাকা বোর্ডে এসএসসি পাস কারা বৃত্তি পাবে, তালিকা প্রকাশ

এবার ছোটদের জন্য এল বিশেষ স্মার্টফোন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২৪৭ Time View

ছোটদেরও এখন হাতে হাতে মোবাইল। তাই এবার শুধুমাত্র ছোটদের কথা মাথায় রেখে 6সোয়াইপ টেলিকম নিয়ে এল ছোটদের স্মার্টফোন। ৫ থেকে ১৫ বছরের ছেলেমেয়েদের কথা ভেবে এই স্মার্টফোন বাজারে আনছে ওই সংস্থা। আপাতত অনলাইনে মিলছে এই মোবাইল। সংস্থার তরফ থেকে ট্যুইটারে একথা জানানো হয়েছে।
এই স্মার্টফোনে থাকা জিও -ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে শিশুর চলাফেরা সম্পর্কে জানা যাবে। এমনকী ছোটদের জন্য ‘সেফ’ ও ‘ডেঞ্জার জোন’ নির্ধারণ করে দিতে পারে বাবা-মায়েরা। এমনকী কোন অ্যাপ ছেলেমেয়েরা ব্যবহার করবে আর কোনটা করবে না, সেটাও ঠিক করে দেওয়া যায়। কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্লক করে দেওয়া সম্ভব। ফোনে একটি এসওস সুইচ থাকবে, যাতে ওই সুইচ দিলেই পূর্ব নির্ধারিত কোনও প্রয়োজনীয় নম্বরে ফোন চলে যাবে।
ফোনটির ডিসপ্লে ৪.৫ ইঞ্চি। রয়েছে ডুয়াল কোর প্রসেসর। ৫১২ এমবি র‌্যাম ও ৪ জিবি বিল্টইন স্টোরেজ থাকছে। থ্রিজি, ব্লুটুথ, জিপিএস, ওয়াই ফাই সব ব্যবস্থাই থাকছে। ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফোনটির দাম ৫হাজার ৯৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ