1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মোবাইলে ইন্টারনেটের খরচ কমাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ২৮০ Time View

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের পরিমান বাড়ছে। মডেমের মাধ্যমেও মোবাইল ইন্টারনেট 15সংযোগ অনেকে ল্যাপটপ বা কম্পিউটারেরও ব্যবহার করেন। ব্রডব্যান্ডের মতো অফুরন্ত নয় বলে মোবাইল ফোনের ডেটা একটু হিসেব করেই ব্যবহার করতে হয়।
তাই যারা মোবাইল ফোনে ডেটা কিনে ব্যবহার করেন তারা একটু কৌশলি হলে সাশ্রয়ী উপায়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ জন্য কোন অ্যাপে কি ধরনের ডেটা খরচ করছে তা জানা থাকলে বেশ সুবিধা হবে। এ ক্ষেত্রে অধিক ডেটা লাগে এমন অ্যাপ্লিকেশন সব সময় চালু রাখার বিষয়ে সর্তক হবেন সবাই।
আবার চাইলে স্মার্টফোনের সেটিংস থেকেও অ্যাপের জন্য ডেটা ব্যবহারের পরিমান কমিয়ে দেওয়া যায়। এ টিউটোরিয়ালে ডেটা সাশ্রয়ের এমন কিছু দিক তুলে ধরা হলো।
মাই ডেটা ম্যানেজার নামে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য একটি অ্যাপ রয়েছে। এটি শুধু ফোনে নয়, মাল্টিপল ডিভাইসেও ওয়াইফাই ও থ্রিজি ব্যবহারের সময় ডেটা খরচের হিসেব রাখতে সাহায্য করবে। ফলে ইন্টারনেটে ডেটা খরচের কোনো তথ্য গোপন থাকবে না।
বড় আকারের সফটওয়্যারগুলোর স্বয়ংক্রিয় আপডেট বন্ধ রাখা উচিত। এ ছাড়া সেটিংস থেকে মোবাইল ইন্টারনেট ডেটায় যেন তা আপডেট না নেয় সেটাই করা যায়। বড় ধরনের অ্যাপের আপডেট বা ডাউনলোডের ক্ষেত্রে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করা উচিত।
বর্তমানে ক্লাউড সুবিধা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। স্মার্টফোনে ছবি তোলা হলে তা স্বয়ংক্রিয়ভাবে আপলোড হয়ে যায় অনলাইনে। এতে ডেটার ব্যবহার হয়। ডেটার পরিমান আনলিমিটেড না হলে গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, ড্রপবক্সের মতো ক্লাউড সুবিধাগুলোর অনলাইন ব্যাকআপ বন্ধ রাখতে হবে। এতে ইন্টারনেট ডেটা খরচ কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ