1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নবম ডাটা সেন্টার উদ্বোধন করলো আলিবাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ২৪৮ Time View

এবার সিলিকন ভ্যালিতে দ্বিতীয় ও প্রতিষ্ঠানের নবম ডাটা সেন্টার স্থাপন করেছে চীনা aw6ds]ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
অনলাইনে গ্রাহকদের তথ্য সংরক্ষণ সেবা দিতে এ বছরের মার্চে সিলিকন ভ্যালিতে প্রথম ডাটা সেন্টার স্থাপন করে ই-কমার্স প্রতিষ্ঠানটি। সেসময় ক্লাউড কম্পিউটিং খাতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় তারা।
এরই ধারাবাহিকতায় এ বছরের আগস্টে সিঙ্গাপুরে ডাটা সেন্টার চালু করে আলিবাবা। এছাড়া চীনের রাজধানী বেইজিং ও শাংহাইসহ দেশটির বিভিন্ন শহরে আলিবাবার ৬টি ডাটা সেন্টার রয়েছে।
সিলিকন ভ্যালিতে চালু হওয়া দ্বিতীয় ডাটা সেন্টারও আলিক্লাউড সেবারই অংশ। এরই মধ্যে ডাটা রাখতে আবেদন শুরু করেছেন গ্রাহকরা।
নতুন ডাটা সেন্টারের সেবার ধরণ বিষয়ে বিস্তারিত জানা না গেলেও ইলাস্টিক কম্পিউট সার্ভিস, অ্যানালিটিক ডাটাবেজ সার্ভিস, হাই কনকারেন্সি অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, ক্লাউড মনিটরিং সিস্টেমসহ ১০ ধরনের সেবা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
সিলিকন ভ্যালিতে দ্বিতীয় ডাটা সেন্টার গড়ে তোলার ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আলি বাবার অবস্থান আরো জোড়ালো হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ