1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বলভদ্র সেতু উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ১৬৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জের লাখাই asdradউপজেলার মুড়াকড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এর সংযোগস্থল বলভদ্র নদীতে নির্মিত সেতু উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করেন। এ সেতু চালুর ফলে সড়কপথে সিলেট ও হবিগঞ্জের সাথে ঢাকার ৪৫ কিলোমিটার দূরত্ব কমলো। আগে সিলেট ও হবিগঞ্জ শহর থেকে যে কোনো যানবাহন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হয়ে ভৈরব অংশ দিয়ে ঢাকা যেতো। এখন ওই সড়কের পাশাপাশি যে কোনো যানবাহন ইচ্ছা করলে হবিগঞ্জ সদর-লাখাই-নাসিরনগর-সরাইল হয়ে ঢাকা যেতে পারবে। ফলে সময় ও দূরত্ব দু’টোই কমবে। এর ফলে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও কিশোরগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে।
এদিকে, ২০১২ ইংরেজি সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ সফরে এলে বলভদ্র নদীতে সেতু নির্মাণের প্রতিশ্র“তি দেন। শুরুতে সেতু নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দিলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরের একান্ত প্রচেষ্টায় বলভদ্র নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। সেতুটি নির্মাণের জন্য ৭ একর ৪৪ শতক জমি অধিগ্রহণ করা হয়। ২০১২ সালের ১৭ ডিসেম্বর হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অন্যদিকে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান জানান- ২১৬.৬৮ মিটার লম্বা এবং ১০.২৫ মিটার প্রশস্ত এ সেতুটি নির্মাণে ২১ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ