1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মাইক্রোসফট নিয়ে আসছে সারফেস বুক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ২৭০ Time View

সারফেস বুক ১ম বারের মতো উইন্ডোজ ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে a6dsyadমাইক্রোসফট করপোরেশন।
বিশ্বখ্যাত এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘সারফেস বুক’ নামের একটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করেছে। পাশাপাশি নতুন দুটি স্মার্টফোন এবং সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণও বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত মাইক্রোসফটের এক অনুষ্ঠানে নতুন ল্যাপটপ, স্মার্টফোনের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদালে। অ্যাপলের ম্যাকবুকের আদলে নতুন সারফেস বুক বাজারে ছাড়া হলো।ফিটনেস যন্ত্র
ল্যাপটপটি সম্পর্কে বলা হয়েছে, ট্যাবলেট এবং ল্যাপটপের হাইব্রিড সংস্করণ হচ্ছে সারফেস বুক। মাইক্রোসফটের দাবি অনুযায়ী সারফেস বুকটি ম্যাকবুক এয়ারের ১৩ ইঞ্চি সংস্করণের চেয়ে ৪০ শতাংশ বেশি শক্তিশালী। সারফেস বুকে থাকছে ১৩ ইঞ্চির পর্দা, এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের সর্বশেষ স্কাইলেক কোর আই ৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিপিইউ, ১৬ গিগাবাইট র্যা ম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। রয়েছে জিডিডিআর ৫ এনভিডিয়া জিফোরস জিপিইউ, যাতে যেকোনো গেম খেলা যাবে স্বচ্ছন্দে। একবার ব্যাটারি চার্জ দিলে টানা ১২ ঘণ্টা চলবে। ২৬ অক্টোবর থেকে সারফেস বুকের বিক্রি শুরু হবে। দাম এক হাজার ৪৯৯ ডলার। গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের প্রধান গবেষক বেন উড বলেন, নতুন যন্ত্র হিসেবে মাইক্রোসফটের পণ্যতালিকায় দারুণ উদ্ভাবনী এক সংযোজন। ব্যক্তিগত কম্পিউটারের জগতে সারফেস বুক সহজেই জায়গা করে নিতে সক্ষম হবে।
ল্যাপটপের পাশাপাশি নতুন ৫.২ ইঞ্চির লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল মডেলের দুটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে। দাম পড়বে ৫৪৯ ডলার এবং ৬৪৯ ডলার। আগামী মাসের শুরুতেই পাওয়া যাবে নতুন স্মার্টফোনগুলো। আরও থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা, ফোরকে ভিডিও করার সুবিধার পাশাপাশি ৩২ গিগাবাইট জায়গা। এ ছাড়া নতুন ফিটনেস যন্ত্র, গেম প্রযুক্তিও দেখানো হয়েছে অনুষ্ঠানে। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ