1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

হোসাইন-মোসলেমের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ২২৭ Time View

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে asrtdadআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় কিশোরগঞ্জের নিকলির অভিযুক্ত দুই রাজাকার কমান্ডার সৈয়দ মো. হোসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, আটক, অপহরণ ও নির্যাতনের সুর্নির্দিষ্ট ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক আজ বুধবার এ প্রতিবেদন প্রকাশ করেন। এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে আগামীকাল বৃহস্পতিবার জমা দেয়া হবে।
দুই আসামি হোসাইন ও মোসলেমের বিরুদ্ধে তদন্তে ৬২ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং ২৫০টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ মামলা তদন্ত করেন তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথ। আইও গত বছরের ১৩ নভেম্বর থেকে গত ৭ সেপ্টেম্বর পযন্ত দীর্ঘ নয়মাস ২৫ দিন আসামিদের বিষয়ে অপরাধের তদন্ত করেন। তদন্তকালে ৬০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত গত ৭ জুলাই রাজাকার কমান্ডার সৈয়দ মো. হোসাইন (৬৪) ও তার সহযোগী মোহাম্মদ মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর পর জেলার নিকলি উপজেলার কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মোসলেমকে গ্রেফতার করা হয়। অপর আসামি হোসাইন এখনো পলাতক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ