1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বেঞ্চ-বারের সমন্বয়ে কর আদায় বৃদ্ধির মাধ্যমে রাজস্ব খাতকে আরো গতিশীল করতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৩৯ Time View

বৃহত্তর ময়মনসিংহের কর আইনজীবীদের সমাবেশে আঞ্চলিক কর কমিশনার বাবু রঞ্জন কুমার ভৌমিক বলেছেন, বেঞ্চ-বারের সমন্বয়ে কর আদায় বৃদ্ধির মাধ্যমে দেশের রাজস্ব খাতকে আরো গতিশীল করতে হবে। তিনি বলেন, আইনজীবীদের দাবীর প্রেক্ষিতে ময়মনসিংহ আঞ্চলিক কর অফিসে আপিল বিভাগ চালুর উদ্যোগ নেয়া হবে। তিনি বতর্মানে কিছু কিছু ক্ষেত্রে রিভিউ আপত্তি নিষ্পত্তি করা হচ্ছে বলে জানান। ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের উদ্যোগে সভাপতি এডভোকেট সাধন চন্দ্র আচার্য্যের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে কর কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কর আইনজীবীদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মোঃ ফজলুর রহমান, যুগ্ম-কমিশনার আবু আহমেদ, বাংলাদেশ ট্যাক্স ল’য়ার্স এসোসিয়েশনের সভাপতি গোলাম সারোয়ার ও মহাসিচব কামরুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বারের সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ বারের আব্দুল লতিফ, সৈয়দ ফেরদৌসুর রহমান হিরু, রুহুল আমিন ভূইয়া, শেরপুর বারের সভাপতি আব্দুল হালিম ফকির, জামালপুরের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, নেত্রকোণার ইফতেখার উদ্দিন আহমেদ, কিশোগঞ্জের মোঃ শাহাব উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আবুল কাশেম প্রমূখ।
উদ্বোধনী পর্বের পর দ্বিতীয় পর্বে বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক কর অঅইনজীবী এসোসিয়েশন গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ