1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিমান ও পর্যটনখাতে বিনিয়োগ করতে চায় জাপান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৬৯ Time View

বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানি বিনিয়োগকারীরা। সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী ফারুক খানের সাথে জাপানের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল দেখা করে এ আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদলে গ্রোন ক্রাফ্ট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান কাজুহিকু, ব্যবস্থাপনা পরিচালক সাগর মাহমুদ, কুমি ডিজাইন এশিয়া কোম্পানির পরিচালক ইয়াসুইকো নাকামুরা , ক্যাঙ্গু কুমি কোম্পানির পরিচালক টাটসুকি এবং জান্কু তানাকা উপস্থিত ছিলেন।

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বাংলাদেশে বিমান ও পর্যটন খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।

তিনি বলেন, সরকার নতুন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করেছে। কক্সবাজার ও কুয়াকাটার পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সরাসরি বিনিয়োগ, যৌথ বিনিয়োগ বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ-এ তিনটি পদ্ধতির যে কোন বিনিয়োগকে সরকার স্বাগত জানাবে।

এ সময় প্রতিনিধিদল কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর ও কক্সবাজারে রিসোর্ট তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ