1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৭২ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে asdsdfas(সিএসই) লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, গ্রামীণ ফোন, আরএকে সিরামিক, লাফার্জ সুরমা, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ও ফার কেমিক্যাল।

এদিকে সিএসইতে সাধারণ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ২০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ