1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আনোয়ারুল কবীরের স্ত্রীর বিরুদ্ধে এসইসির তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৬২ Time View

সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রী রোকসানা আক্তারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত মার্জিন লোন নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ কমিটি গঠন করল এসইসি।

সোমবার এসইসি সূত্রে জানা যায়, গত রোববার দুই সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

রোকসানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এনবিএল সিকিউরিটিজ থেকে অতিরিক্ত মার্জিন লোন নিয়েছেন।

কমিটির সদস্যরা হলেন, এসইসির পরিচালক মাহাবুব-উর-রহমান ও উপ-পরিচালক ওবায়দুল ইসলাম।

রোববার থেকে আগামী ১৫ দিনের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ মার্চ এসইসির এক জরুরি সভায় আনোয়ারুল কবীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ