1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ইয়েমেনে মার্কিন শিক্ষককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১৩৯ Time View

ইয়েমেনের দ্বিতীয় প্রধান শহর তাইজে একজন ভাষা শিক্ষককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

রোববার এ খবর নিশ্চিত করেছে ইয়েমেনি কর্মকর্তারা। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহত মার্কিনি শহরের সুইডিশ ভাষা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় মটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে।

উল্লেখ্য, গত বছরের প্রায় পুরোটা সময় ইয়েমেনে রাজনৈতিক সঙ্কট গেছে। ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের শাসনের অবসান ঘটে। এর পর নতুন পার্লামেন্ট নির্বাচন করে ইয়েমেনি জনগণ।

গত মাসেই সালেহর ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বুহ মনছুর হাদী ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

এদিকে এই অস্থিরতার সুযোগে দেশটিতে আল কায়েদার মতো জঙ্গি গ্রুপগুলো শক্তিশালী হয়েছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে তারা নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছে।

তাইজ শহরটি রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সালেহ বিরোধী বিক্ষোভের সময় এই শহর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল।

ওই মার্কিন শিক্ষককে হত্যার পেছনে আল কায়েদার হাত থাকতে পারে বলে অনুমান করছে স্থানীয় পুলিশ। তবে তাইজ প্রদেশের গভর্নর হামুদ আল সুফি বলেছেন, কারা এই হত্যাকাণ্ড ঘটালো তা পরিষ্কার নয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ