1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘গর্ভের শিশুর মস্তিষ্কের ক্ষতি করতে পারে মোবাইল ফোন’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৩৭ Time View

মোবাইল ফোনের তরঙ্গ গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের গঠনে ক্ষতিকর প্রভাব রাখতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।

যুক্তরাজ্যের দি টেলিগ্রাফ শনিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের ওপর এ গবেষণাটি চালান। তারা বলছেন, মানব ভ্রƒণের ওপরেও মোবাইল ফোনের তরঙ্গের একই রকমের ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

স¤প্রতি ন্যাচার সাময়িকীর বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদনভিত্তিক ওয়েবসাইট সায়েন্টিফিক রিপোর্টসে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় দুই দল গর্ভবতী ইঁদুরের মধ্যে একটি দলের খাঁচার নীচে মোবাইল ফোন রেখে তাতে নিয়মিত কল দেওয়া হয়। অন্য দলটির খাঁচার নিচে একটি বন্ধ মোবাইল ফোন রাখা হয়।

উভয় দলে জন্ম নেওয়া বাচ্চা ইঁদুরগুলোর মস্তিষ্কের কার্যক্ষমতা যাচাই করার পর দেখা যায়, সক্রিয় মোবাইল তরঙ্গের মধ্যে থাকা ইঁদুরগুলোর বাচ্চাদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা, উদ্বিগ্নতা ও দুর্বল স্মৃতিশক্তির লক্ষণ দেখা দিয়েছে। অন্য দলের ইদুরগুলোর বাচ্চাদের মধ্যে এ লক্ষণ দেখা যায়নি।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া ইয়েল বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাক্টিভ বায়োলজির পরিচালক হিউ টেইলর বলেন, মানব ভ্র“ণের মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রেও একই ধরণের প্রভাব পড়তে পারে। গর্ভাবস্থায় মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে তাই সীমা বেঁধে দেওয়া উচিত।

গবেষকরা বলেন, মোবাইল ফোনের তরঙ্গের প্রভাবে মস্তিষ্কের পিফ্রন্টাল করটেক্স অংশের নিউরনের গঠন প্রভাবিত হয়েছে। মস্তিষ্কের এ অংশের সমস্যার কারণে শিশুদের মধ্যে অ্যাটেশন ডিফিসিট হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার (এডিএইচডি) দেখা দেয়।

টেইলর বলেন, আমাদের গবেষণার ফলাফলে আমরা দেখিয়েছি ভ্রƒণাবস্থায় মোবাইল তরঙ্গের সংস্পর্শে থাকার সঙ্গে এডিএইচডির সম্পর্ক রয়েছে। শিশুদের আচরণগত সমস্যার কারণও হতে পারে মোবাইল তরঙ্গ।

তবে এ প্রভাবের পেছনে কার্যকারণ সম্পর্কে জানার জন্য আরো বিস্তারিত গবেষণা চালানো প্রয়োজন বলে মনে করেন টেইলর।

অবশ্য অন্যান্য গবেষকেরা বলছেন, ইদুরের ওপর চালানো এ গবেষণা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।

ইতিমধ্যে মোবাইল ফোনকে ক্যান্সারের ঝুঁকির তৈরি করতে পারে এমন পণ্যের তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ