1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আইনস্টাইনই সঠিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৪২ Time View

অবশেষে আলবার্ট আইনস্টাইনই সঠিক প্রমাণিত হলেন। তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের গুরুত্বপূর্ণ স্বীকার্য ‘আলোর গতি ধ্রুব এবং এর চেয়ে বেশি গতিতে কোনো কিছু ভ্রমণ করতে পারে না’ এখনো পর্যন্ত সঠিক বলেই প্রমাণিত হল।

সম্প্রতি অতিপারমাণবিক কণা নিউট্রিনো আলোর চেয়ে বেশি গতিতে চলতে পারে- পরীক্ষণের এই ফল ভুল প্রমাণিত হয়েছে। তৃতীয়বারের মত পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন, পূর্ববর্তী পরীক্ষার ফল ভুল ছিল।

গত বছরের সেপ্টেম্বরে বিজ্ঞানীরা এক পরীক্ষণের ফলাফল দেখে বলেন, নিউট্রিনো আলোর চেয়ে বেশি গতিতে চলতে পারে। এই ফলাফল আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বকেই সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল।

ইতালিতে গ্রান সাসোর ভূ-গর্ভস্থ ল্যাবরেটরিতে অপেরা গ্রুপ ওই পরীক্ষাটি চালায়। ওই ল্যাবরেটিরির অন্য আরেকটি গ্রুপ ‘ইকারাস’ পরীক্ষা চালিয়ে এবার আগের পর্যবেক্ষণ ভুল প্রমাণিত করল। প্রাপ্ত ফলাফল তারা ইন্টারনেটে প্রকাশ করেছে।

ইকারাস অবশ্য গত নভেম্বরেই বলেছিল, নিউট্রিনো ওই রকম কোনো আচরণ করে না। এখন তারা অপেরার মতোই একটি পরোক্ষ পরীক্ষণের মাধ্যমে তাদের আগের মতকেই প্রতিষ্ঠা করল।

চলতি মাসের শেষ নাগাদ চূড়ান্তভাবে পরীক্ষার মাধ্যমে নিউট্রিনোর গতি পরিমাপ করা হবে বলে তারা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ