1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশের `সমুদ্রজয়ে` এফবিসিসিআইর অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৬৩ Time View

সমুদ্রসীমা বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘ ৩৮ বছরের বিরোধ মিটে যাওয়াসহ আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের ন্যায্যতা প্রতিষ্ঠা পাওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

শনিবার সংগঠনটির সভাপতি এ কে আজাদ এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

এফবিসিসিআইর বিবৃতিতে বলা হয়, ‘এ রায়ের মাধ্যমে আমাদের বহু দিনের চাওয়া ‘ন্যায্যতাভিত্তিক জলসীমা’র দাবি প্রতিষ্ঠিত হলো। এই ঐতিহাসিক বিজয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং তার সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

বিবৃতিতে বলা হয়, ১৯৭৪ সাল থেকে সৃষ্ট এ বিরোধের অবসানের ফলে উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকায় এবং এর বাইরে মহীসোপান এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ অধিকারের আইনগত স্বীকৃতি নিশ্চিত হলো।
এছাড়াও বঙ্গোপসাগরের জলরাশি এবং তলদেশের সম্পদরাজিতে আমাদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হলো। এর ফলে গভীর সমুদ্রে তেল-গ্যাসের জন্য ব্লক ইজারার জটিলতার অবসান হবে বলে আমরা আশা করি।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বঙ্গোপসাগরের বিপুল মৎস্য সম্পদ, তেল-গ্যাস ও খনিজ সম্পদ যথাযথভাবে আহরণ, উত্তোলন এবং ব্যবহারের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে বলে বিশ্বাস করে সংগঠনটি।

উল্লেখ্য, গত ১৪ মার্চ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ইটলস)-এর রায় ঘোষণার মাধ্যমে ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশ পায়। মিয়ানমার এ রায়কে মেনে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ