1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলায় ১২ জন দোষী সাব্যস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ২২০ Time View

মুম্বাইয়ে কয়েকটি যাত্রীবাহী লোকাল ট্রেনে বোমা হামলার ঘটনায় আজ শুক্রবার ১২ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। অভিযোগ থেকে একজনকে খালাস দেওয়া হয়েছে। আগামী সোমবার aw8yeawiopdl;aদোষীদের সাজা ঘোষণা করা হবে।
ভারতের বিশেষ একটি আদালত সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ আইনে বিচার করে তাঁদের দোষী সাব্যস্ত করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, দোষী সাব্যস্ত হওয়া ১২ জন হলেন কামাল আহমেদ আনসারী (৩৭), তানভীর আহমেদ আনসারী (৩৭), ফয়সাল শেখ (৩৬), এহতেশাম সিদ্দিক (৩০), মজিদ শফি (৩২), শেখ আলম শেখ (৪১), সাজিদ আনসারী (৩৪), মোজাম্মেল শেখ (২৭), সোহেল মেহমুদ শেখ (৪৩), জমির আহমদ শেখ (৩৬), নাভেদ হোসেন খান (৩০) ও আসিফ খান (৩৮)।
অভিযোগ থেকে খালাস পেয়েছেন আবদুল ওয়াহিদ শেখ।
২০১৪ সালে এই মামলার বিচারকাজ শেষ হয়। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে কয়েকটি যাত্রীবাহী লোকাল ট্রেনে আট মিনিটের মধ্যে এই সমন্বিত বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৮৮ জন নিহত ও ৮১৭ জন আহত হন। সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) ১৩ জনকে গ্রেপ্তার করে। এটিএসের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও লস্কর-ই-তাইয়েবা হামলার পরিকল্পনা করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ