1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘বিচার বিভাগ মুক্ত হয়নি’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৫ Time View

আইনজীবী নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, “যে উদ্দেশ্য নিয়ে বিচার বিভাগকে প্রশাসন থেকে মুক্ত করা হয়েছিল। সেই বিচার বিভাগ প্রশাসন থেকে মুক্ত হয়নি।afgrs আজও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনে। আমি বারবার বলেছি, বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় করা হোক। কিন্তু সেটি করা হয়নি।” বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ের প্রভাবকে সমস্যার কারণ বলে অভিযোগ করেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে শুক্রবার সকালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, “আইন মন্ত্রণালয় বিচারকদের বদলি, তাদের পদোন্নতি সব কিছু করে প্রধান বিচারপতির কাছে পাঠাবেন। প্রধান বিচারপতি যে চেষ্টা করছেন, কিন্তু তিনি কীভাবে করবেন? তাকে জনবল দেয়া হয়নি। তাকে অর্থনৈতিকভাবে সব ধরনের সুবিধা দেয়া হয়নি। দেশের অনেক জায়গায় বিচারকদের বসার জায়গা নেই। ২৮ লাখ মামলা আজকে মুলতুবি। বিচারের অপেক্ষায় রয়েছে। মানুষ হতাশাগ্রস্ত।”

এ সময় বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা রাজনৈতিক প্রসঙ্গে বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যেদিন ক্ষমতায় আসবে সেদিনই হবে তারেক রহমানের কারামুক্তি দিবস।”

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী কবির চৌধুরী, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ