1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

জরু‌রি বৈঠ‌ক ডে‌কে যেসব পদ‌ক্ষেপ নিল পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯৬ Time View

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আকাশপথ বন্ধ থাকায় আটকে পড়া কর্মীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। তেহরানে অবস্থানরত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে আলোচনা করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বিরোধপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে আকাশপথ বন্ধ থাকার কারণে কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে থাকা বাংলাদেশিদের যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি হলে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যে কিছু দেশ ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে।

দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সমস্যাগুলোর দ্রুত সমাধান করা যায়।

তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান অপরিহার্য। সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; তাই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ