1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কারেন্সি মিউজিয়াম রূপান্তর হচ্ছে টাকা জাদুঘরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
  • ১৭২ Time View

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়ামকে ‘টাকা জাদুঘর’ এ রূপান্তর করা হচ্ছে।

শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়ামকে আরো সম্প্রসারিত করে টাকা জাদুঘরে রূপান্তরের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়ামকে টাকা জাদুঘরে রূপান্তর করতে এ প্রকল্প নেওয়া হচ্ছে।

মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি ভবনে এই জাদুঘর বিস্তর পরিসরে চালু হবে।’

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসির মামুন, স্থপতি রবিউল হুসাইন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমারের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।

এদিকে, উয়ারি বটেশ্বরে প্রাপ্ত আড়াই হাজার মুদ্রা ও নোটের সংগ্রহ থাকবে জাদুঘরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ