1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০১৩ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
  • ১১৭ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০১৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রাজধানীতে মেট্রোরেলের মূল কাজ শুরু হবে। এ সংক্রান্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন করার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

বুধবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ সব কথা জানান।

তিনি জানান, শিগগিরই তেজগাঁওয়ে ১৭ একর জমিতে নতুন সড়ক ভবনের নির্মাণকাজ শুরু হবে। এ ভবন নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিপি) ৭০ কোটি টাকা দিতে রাজি হয়েছে। এর মধ্যে ৩০ কোটি টাকা এ বছরই পাওয়া যাবে। বাকি ২০ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।

বুধবার জাইকার একটি প্রতিনিধি দল যোগাযোগমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষা করেন। সাক্ষা‍ৎ শেষে তিনি বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, ইস্টার্ন ব্রিজ প্রকল্পের আওতায় দেশে ১ ১৭টি ব্রিজ নির্মাণ ও পুনর্নির্মাণ কাজে জাইকা যোগাযোগ মন্ত্রণালয়কে ৫শ’ ২ কোটি টাকা দিচ্ছে। এ অর্থেই ব্রিজগুলো নির্মাণ করা হবে। এছাড়াও এ প্রকল্পে সরকার ১শ ৮৯ কোটি টাকা ব্যয় করবে।

মন্ত্রী জানান, ১শ ১৭টি ব্রিজের মধ্যে ৬৩টি ব্রিজ নির্মাণ করবে জাইকা এবং বাকি ৫৪টি করবে সরকার। জাইকা নির্মিত ব্রিজগুলোর দৈর্ঘ্য হবে ৩০ মিটারের বেশি। সরকার নির্মিত ব্রিজগুলোর দৈর্ঘ্য ৩০ মিটারের কম হবে। এসব ব্রিজ দেশের ৬টি জাতীয় ও ১৩টি অঞ্চলিক সড়কে নির্মিত হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো জানান, ২০১৩ সালের মধ্যে এ সকল ব্রিজ নির্মাণ কাজ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ