1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

বুলবুল-রাজ্জাক-গাজীর দল বিশ্ব একাদশ জয় পেয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ১৩৫ Time View

নেপালে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আয়োজিত চ্যারিটি টি২০ ম্যাচে নেপাল জাতীয় দলের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে বিশ্ব একাদশ। এ ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলেন dgfsfবাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। কুয়ালা লামপুরের কিনারার ওভালে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বিশ্ব একাদশের অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। কিন্তু নেপাল দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ বড় স্কোর করতে পারেনি বিশ্ব একাদশ। ১৯ দশমিক ৪ বল মোকাবেলা করে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় বিশ্ব একাদশ। দলের পক্ষে মার্কাস স্টনিস ৪৮, ভেনুগোপাল রাও ২৩, আহমেদ ফাইজ ১৮, আব্দুর রাজ্জাক ৭ বলে অপরাজিত ১৬ রান করেন। এছাড়া জয়সুরিয়া ৬, চেতন সুরিয়াওয়ানসি ৪, স্টিভ ও’কেফি ৪, সোহাগ গাজী ৩, আমিনুল ইসলাম ২ ও রশিদ লতিফ ১ রান করেন।
জবাবে ৪ বল বাকী রেখেই ৯৮ রানে অলআউট হয়ে যায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করে করেন অনিল মন্ডল ও রাজু রিজাল। বিশ্ব একাদশের পক্ষে সুরেশ নাভারাতনাম ৩টি, রাজ্জাক ও জয়সুরিয়া ২টি করে উইকেট নেন। এছাড়া সোহাগ ১টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পান বিশ্ব একাদশের স্টনিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ