1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

অনলাইন পেমেন্ট সুবিধা চালু করলো ডোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৭১৭ Time View

dozeঅনলাইন পেমেন্ট সুবিধা চালু করলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডোজ ইন্টারনেট। এখন থেকে অনলাইনে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডোজ ইন্টারনেটের গ্রাহকরা।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডোজ ইন্টারনেট এবং কোডেরো লিমিটেডের মধ্যে সম্প্রতি অনলাইন বিল প্রদান সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডোজ ইন্টারনেট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডোজ ইন্টারনেট এর নির্বাহী পরিচালক মোঃ বাহাদুর খান, হেড অফ অপারেশন কাজী আশিকুর রহমান, হেড অফ মার্কেটিং মো. জাহাঙ্গীর আলম জুয়েল,ডোজ ইন্টারনেটের প্রোডাক্ট ম্যানেজার সাকিব সিরাজ চৌধুরী, কোডেরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মোহাম্মদ, প্রধান নির্বাহী সাকিব নাঈম, হেড অফ অপারেশন জে এম রেদোয়ান প্রমুখ।

এই চুক্তির আওতায় ডোজ ইন্টারনেট গ্রাহকরা ডোজ ওয়েবসাইট (www.dozeinternet.com) থেকে ইজিপেওয়ে অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার তাদের ভিসা, মাস্টারকার্ড ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক বিল এবং ইন্সটলেশন চার্জ প্রদান করতে পারবেন।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ডোজ-ই প্রথম গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করলো। গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে ডোজ ইন্টারনেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ