1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

খালেদা জিয়ার বিচারে ঈদের পরেই ট্রাইব্যুনাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ২৬৭ Time View

enuতথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণহত্যাকারী, আগুন সন্ত্রাসীর নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করতে প্রকাশ্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। ঈদের পরেই এই ট্রাইব্যুনাল গঠন করা হবে।

তিনি বলেন, এই ট্রাইব্যুনালে গণহত্যার দায় থেকে যদি বেগম জিয়া নিজেকে নির্দোশ প্রমাণ করতে পারেন, তবে রাজনীতি করবেন, আর নির্দোশ প্রমাণ করতে না পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে যাবেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে শনিবার সকাল ১১টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের কাছে আইনের উর্ধে কেউ নয়, বেগম খালেদা জিয়াও নয়। সাবেক এই প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে ভয়াবহ আগুন দিয়ে দেড় শতাধিক মানুষকে পুড়িয়ে মারার নেতৃত্ব দিয়েছেন। ৯৩ দিনের এই আগুন সন্ত্রাসের জন্য ও মানুষ পোড়ানোর গণহত্যার দায়ে বেগম খালেদা জিয়া অভিযুক্ত। তার নামে মামলা হয়েছে। তদন্ত শেষ হয়েছে। কয়েকটির চার্জশিট দাখিলও হয়েছে।’

এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও ভূমি কর্মকর্তা গাজী তারেক সাইমলসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ