1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপি আমলে নৌ দুর্ঘটনা বেশি ছিল: নৌমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ২১০ Time View

shajahan11আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে নৌ দুর্ঘটনা অনেক কমেছে বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ শনিবার বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে গত বছরগুলোর পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করেন তিনি।

শাজাহান খান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তাদের সময় বছরে সর্বোচ্চ ৩১টি এবং সর্বনিম্ন ২০টি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে।

এর বিপরীতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বর্তমান সরকারের আমলে বছরে সর্বোচ্চ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে ১৬টি এবং সর্বনিম্ন ৫টি।

চলতি বছরে দুটি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় নৌদুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

প্রয়োজনের তুলনায় কম হওয়ায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নৌযানগুলো বহন করছে স্বীকার করেন তিনি। তবে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে সবার প্রতি তার আহ্বান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ