1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

আইসিটি খাতের ওপর জোর দিলে দুর্নীতি কমে যাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ২১৫ Time View

muhittআইসিটি খাতের ওপর জোর দিলে দেশে ২ থেকে ৩ শতাংশ দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগর অর্থমন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) দলিল প্রণয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠ‍ানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি কমাতে আমরা আইসিটি’র ওপর জোর দিচ্ছি। কারণ ২০১৯ সালে আমাদের নির্বাচনী ইশতেহারে স্লোগান ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ব। সুতরাং আমরা এই খাতকে গুরুত্ব দিচ্ছি।

মুহিত বলেন, বর্তমানে দেশের আর্থিকখাত গুলোতে বিপর্যয় চলছে, সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির এক ভাগেরও বেশি ক্ষতি হয়েছে। দেশের মানুষ রাজনৈতিক ‍অস্থিরতা চায় না। এ অস্থিরতা কেটে গেলে তা এমনিতই কেটে যাবে। আর পদ্ধতিগত দুর্নীতি না থাকলে জিডিপির প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বেড়ে যেতো।

তিনি বলেন, প্রাইভেটখাতে বিনিয়োগ বাড়াতে হবে। এ খাতে কেন বিনিয়োগ বাড়ছে না তা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় রাজনৈতিক অস্থিরতা একটা বড় সমস্যা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ