1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

ক্রিকেট মাঠে ঝরলো আরেকটি তাজা প্রাণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১৫৭ Time View

bavalan২০১৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু নাড়া দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। এরপর আরো অনেক তাজা প্রাণই ঝরে গেছে ক্রিকেট মাঠে।

সেগুলো ক্রিকেট বিশ্বকে অতোটা নাড়া দিতে না পারলেও খবরের শিরোনাম হয়েছে। এবার সেই দুর্ভাগাদের তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মানিপে প্যারিস স্পোর্টস ক্লাবের ২৪ বছর বয়সী এক ক্রিকেটার।

রোববার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ‘ব্রিটিশ-তামিল’ লিগে ব্যাট করার সময় বল বুকে আঘাত হানে ক্রিকেটার বাভালান পথমানাথানের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে তার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার আগেই তাকে প্রায়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

ক্রিকেট ক্লাব সারের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গ্লাউড শোক প্রকাশ করে বলেন, বাভালানের এমন মৃত্যুতে ক্লাবের সবাই শোকাহত।

ক্লাব ও ক্রিকেট কমিউনিটির পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। সহমর্মিতা প্রকাশ করছি তার বন্ধু ও পরিচিতজনের প্রতিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ