1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৪৬ Time View

obaidullসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) একটি সেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

বিভিন্ন দুর্যোগকালে বিশেষ করে হরাতাল, অবরোধ, বিরোধী রাজনৈতিক জোটের জ্বালাও পোড়াও ভাঙচুরজনিত কারণে প্রায়শই বিআরটিসির বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়।

এসব ক্ষতি কাটিয়ে বিআরটিসি বর্তমানে অপারেটিং লাভেই পরিচালিত হচ্ছে ।

রোববার সকালে জাতীয় সংসদে সেলিম উদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।

এর মধ্যে পর্যায়ক্রমে সকল বিভাগীয় শহরে সিটি বাস সার্ভিস চালু করা হবে। রাজস্ব আয় বাড়াতে শক্তিশালী ভিজিলেন্স টিম গঠনের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমে মনিটরিং জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, ৩০০টি দ্বিতল, ১০০টি আর্টিকুলেটেড বাস এবং ৫০০টি ট্রাক সংগ্রহ করে বাস ও ট্রাক বহরে যুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে ৪৮ জেলায় বিআরটিসির বাস সার্ভিস চালু রয়েছে।

ভবিষ্যতে সকল জেলায় বাস সার্ভিস সম্প্রসারণ করা হবে। এছড়া ২৫টি বাসে ওয়াইফাই সার্ভিস চালু করা হয়েছে।

আবু জাহির ও স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে জেলা শহরের সড়কের জন্য তেমন বরাদ্দ ছিলো না। নতুন অর্থবছরে ৫০০ কোটির টাকার মতো বরাদ্দ আছে। তাই জেলা শহরের সড়ক সংস্কার দ্রুত করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ