1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

কিশোরীকে আটক রেখে ধর্ষণ, মূল আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১৫৫ Time View

লক্ষ্মীপুরে অপহরণের পর এক কিশোরীকে তিন দিন আটক রেখে গণধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র্যা ব।

শনিবার ভোররাতে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের জকসিন বাজার এলাকায় জোনাকী চেয়ারকোচে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ হোসেন সদর উপজেলার রাজিবপুর গ্রামের হাফিজ উল্যাহর ছেলে।

গত ২৯ জুন সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের রেহান উদ্দিন ভূইঁয়া সড়ক এলাকায় থেকে রাজিব হোসেন, আরিফ হোসেনসহ চার/পাঁচজনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায় কিশোরী জান্নাত আক্তারকে। পরে সদর উপজেলার রাজিবপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে সন্ত্রাসীরা তিন দিন আটক রেখে গণধর্ষণ করে ওই কিশোরীকে।

গত বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। পরে ওই কিশোরী আরিফ হোসেনকে প্রধান করে আরো চারজনকে অজ্ঞাত আসামি করে অপহরণ ও ধর্ষণের ঘটনায় সদর থানায় মামলা করেন।

র‌্যাবের উপ-পরিচালক মেজর জেডএম সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জকসিন বাজার এলাকায় একটি পরিবহণে তাল্লাশি চালিয়ে ধর্ষণ মামলার মূল আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ