1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

মহিলা বিশ্বকাপের ফাইনালে জাপান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১২৭ Time View

japanমহিলা বিশ্বকাপে টানা দ্বিতীয় খেতাব জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জাপান। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফের ফাইনালের টিকিট পেল গতবারের চ্যাম্পিয়নরা৷ কানাডার এডমন্টনে অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পেল এশিয়ার দলটি।

পেনাল্টি থেকে গোল করে ৩২ মিনিটে জাপানকে এগিয়ে দেন আইয়া মিয়ামা। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাপানিরা৷ পেনাল্টি থেকেই গোল করেই ৪০ মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান ফারা উইলিয়ামস।

যদিও শেষ হাসি হাসে জাপান৷ সংযুক্তি সময়ে লরা ব্যাসেটের আত্মঘাতী গোলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইংল্যান্ড।

ভ্যাঙ্কুভারে আগামী রোববার ফাইনালে জাপানের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২০১১ সালে এই আমেরিকাকে টাইব্রেকারে হারিয়েই বিশ্বসেরা হয়েছিল জাপান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ