1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

গাজায় আবারো ইসরায়েলি বিমান হামলায় নিহত ২ আহত ২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View

আবারো দখলদার ইসরায়েলি বিমান হামলার রক্ত ঝরলো ফিলিস্তিনি ভূ-খণ্ডে। সোমবার দিনের শুরুতে গাজায় সংঘটিত ইসরায়েলের জঙ্গি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় ২০ ফিলিস্তিনি মারা গেছেন।

এদিকে ইসরাইল দাবি করেছে তাদের ভূ-খণ্ড লক্ষ্য করে গাজা থেকে প্রায় ১৪০টি রকেট নিক্ষেপ করা হয়। এতে দুই ইসরায়েলি আহত হয়েছে বলে দাবি করে তারা। তবে এর সত্যতা কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র এই রকেট হামলার নিন্দা জানিয়েছে। তবে আরব লিগ ইসরায়েলের এই বিমান হামলাকে ‘ম্যাসাকার’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায়।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয়পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ