1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

ঈদ উপলক্ষে ২২ হাজার কোটি টাকার নতুন নোট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১২১ Time View

takaপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন অংকের মুদ্রা মিলিয়ে এই নতুন টাকা বাজারে ছাড়া হবে। প্রতিবছরই ঈদের সময় এই নতুন নোট বাজারে ছাড়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলছিলেন, বেশিসংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার জন্য এই সময়টাই বেছে নেয়ার মূল কারণ ঈদের আনন্দটা মানুষের সঙ্গে ভাগ করে নেয়া।

ঈদের সময় অনেকে সালামি হিসেবে বা উপহার হিসেবে মানুষ নতুন নোট দেয় আর এই সময় নতুন টাকা পেতেও মানুষ পছন্দ করে। আর তাই রোজার সময় ঈদের আগে নতুন নোট ছাড়ার উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের নয়টি অফিস থেকে ও বানিজ্যিক ব্যাংকের অনেকগুলো শাখা থেকে এই টাকা একসাথে ছাড়া হবে। এই নোটগুলো আগে থেকে ছাপা থাকে, চাহিদা অনুযায়ী এ সময় ছাড়া হয়।

ঈদের সময় ছোট ছোট নোটগুলোর চাহিদা বেশি বেড়ে যায়। তবে অনেক ব্যবসায়ী বেতনে নতুন নোট দিতে চায় বলে বড় নোটগুলোরও চাহিদা থাকে- বলছিলেন মাহফুজুর রহমান।

একজন গ্রাহক কে কত টাকার নোট নেবে সেটার কোন সীমাবদ্ধতা না থাকলেও বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে একটা লিমিটেশন থাকে বলে জানিয়েছেন মিঃ রহমান। সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ