1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৩৩ Time View

sakaমুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তারা সাকা চৌধুরীর সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানিয়েছে। আগামী রোববার থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার ছিল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের প্রথম দিন।

আজকের শুনানিতে মাহবুবে আলম বলেন, “ট্রাইব্যুনালে সাকা চৌধুরী চারটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। আরও তিনটি অভিযোগে তাকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হলেও সেগুলো মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ।”

শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। আগামী রোববার থেকে যুক্তি উপস্থাপন শুরু করবে আসামিপক্ষ।

২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ