1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ১৯০ Time View

anisul lawerআইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, “কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন না করা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এ জন্য ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বিলি-বণ্টনের বিষয়ে মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ধরনের সংশোধনী আনার পরিকল্পনা নেই সরকারের।”

মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে করা প্রশ্নে জাতীয় পার্টির শওকত চৌধুরী জানতে চান, কোনো ব্যক্তির ছেলে সন্তান না থাকলে এবং তিনি এক বা একাধিক কন্যা সন্তান রেখে মারা গেলে তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওই কন্যা সন্তানের চাচা বা চাচাতো ভাইয়েরা পাবে। প্রচলিত স্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। এ ক্ষেত্রে দুটি সন্তানই মেয়ে হলে তারা তিন ভাগের এক ভাগ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যমান এই আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না-জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যা সন্তানদের জন্য নির্ধারিত অংশ তারা পাচ্ছেন। যেহেতু মুসলিম পারিবারিক আইনে এই বিলি-বণ্টনের কথা বলা আছে, তাই সরকারের ভিন্ন কোনো সিদ্ধান্ত নেই।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ