1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কোপা আমেরিকা: ৫ম বারের মতো ফাইনালে চিলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ১৭৩ Time View

chiliফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা যেমন লাতিন আমেরিকার অন্য দুই দেশ চিলি-পেরু ঠিক তেমনই। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলই ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবল খেলে থাকে।

এবারের কোপা আমেরিকা কাপের প্রথম সেমিফাইনালে ভোর সাড়ে পাঁচটাই মুখোমুখি হয়েছিল দল দুটি। শুরুতেই ম্যাচটিতে ছিল উত্তেজনার তেজ, রোমাঞ্চে ঠাসা।

লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টে পেরুকে হারিয়ে ফাইনালে উঠল স্বাগতিক চিলি। ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো পেরুকে।

দুর্দান্ত শুরু করা পেরু খেলার ২০ মিনিটের মাথায় বড় ধরনের ধাক্কা খায় কার্লোস জামব্রানো লাল কার্ড পাওয়ায়। এ সুযোগে ১০ জনের দল পেরুকে বেশ জাপটে ধরে স্বাগতিকরা।

একের পর এক আক্রমণ শানাতে থাকে প্রতিপক্ষের দুর্গে। অবশেষে ক্রস থেকে হেডে গোল করেন চিলির নেপোলির স্ট্রাইকার ভারগাস। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে চিলি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৬০ মিনিটের সময় পেরুর খেলোয়াড়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন চিলির গ্যারি মেডেল।

এরপরেই উল্লাসে মেতে ওঠেন পেরুর খেলোয়াড়রা। কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। ৬৪ মিনিটের মাথায় দূর থেকে দুর্দান্ত এক শটে পেরুর জাল লক্ষ্যভেদ করেন সেই ভারগাস।

আর্জেন্টিনা বা প্যারাগুয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে, সেই দলের সঙ্গে ফাইনাল খেলবে চিলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ