1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

টেকনাফে ইয়াবা-টাকাসহ আটক ৩ নারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৯৫ Time View
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ও  প্রায় দুই লাখ টাকাসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আব্দুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (২০), মিয়ানমার মংডুর সালে আহাম্মদের মেয়ে রফিতা বেগম (২০) ও তার বোন তসলিমা আক্তার (১৮)।
সোমবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাতে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসীম উদ্দীন মজুমদারের নেতৃত্বে একদল পুলিteknafশ টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫০ হাজার পিস ইয়াবা, এক লাখ ৮৯ হাজার নগদ টাকাসহ তিন নারীকে আটক করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ