1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১২৯ Time View

লক্ষ্মীপুর আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার ভোররাতে শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সমসেরাবাদ এলাকার গোবিন্দ শীলের ছেলে অন্তর চন্দ্র শীল, শাঁখারী পাড়ার  সিরাজ উদ্দিনের ছেলে রিপন ও বাঞ্চানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা একাধিক মামলা রয়েছে। এ চক্র দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মোটরসাইকেল চুরি ও বিভিন্ন স্থানে ঠেক দিয়ে মোটরসাইকেল ছিনতাই করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ