1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

মহেশপুরে বজ্রপাতে নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ১২৪ Time View

53564_downloadঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের কোলা গ্রামে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় জামাল উদ্দিন (২২) নামের আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জয়নাল উদ্দিন ওই গ্রামের আইনাল উদ্দিনের ছেলে ও আহত জামাল উদ্দিন আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল জয়নাল ও জামাল।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় জয়নাল এবং জামাল আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ