1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মোদির সফরে কংগ্রেস-আ.লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৪৬ Time View

emaj14ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে কংগ্রেস ও আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমেদ।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভারতীয় প্রধানমন্ত্রীর সফর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, ভারতের কংগ্রেস সরকারের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক রয়েছে। তেমনি আওয়ামী লীগের সাথেও তাদের নাড়ির সম্পর্ক। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে তখনকার কংগ্রেস সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং এরশাদের সঙ্গে বৈঠক করেন। এমনকি এরশাদকে হুমকি দিয়ে নির্বাচন অংশ নিতে বাধ্য করেন। কিন্তু মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আগের মতো আছে কিনা জানি না, তবে আগের মতো শক্তিশালী নেই।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম মোদির এই সফরে তিস্তা চুক্তি হবে। তা হয়নি। জনগণের সমর্থন নিয়ে তিস্তা চুক্তির দাবি জোরালো করতে হবে। জনসমর্থনহীন সরকার দিয়ে এ দাবি আদায় করা সম্ভব নয়।

আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আমরা কিছু পাইনি এমন বলব না। বেগম খালেদা জিয়ার সাথে মোদির ১৫ মিনিটের একান্ত বৈঠক হয়েছে। এটি একটি বিরাট প্রাপ্তি। বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানি না। তবে আমি বিশ্বাস করি খালেদা জিয়া সময় নষ্ট করেননি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ