1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে ককটেলসহ আটক ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১২৪ Time View
arrestঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রাম থেকে তিনটি ককটেলসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
তারা হলো- একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাত্তার আলী (৪৫), কদম মুন্সীর ছেলে নূর ইসলাম (২০) এবং আব্দুল হামিদের ছেলে মাওলা মিয়া (৪২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আটককৃতরা কয়েকদিন আগে মামুনশিয়া গ্রামের বুদো শেখের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। রোববার রাতে বুদোর বাড়ির সামনে তিনটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় তারা। খবর পেয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের আইসি সালাহউদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে তারা আর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ওই গ্রামে অভিযান চালিয়ে তিনটি ককটেলসহ তিন জনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ