1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ৭৯ Time View

bgb acসিলেটে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্য আহত হয়েছেন। তাদেরকে জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় ট্রাক ও বিজিবির পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিজিবি-৫ ব্যাটালিয়নের তামাবিল ক্যাম্পের সৈনিক আরিফ আহমদ, শফিকুল ইসলাম, জসিমুল ইসলাম ও সঞ্জয়। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি তামাবিল ক্যাম্পের কমান্ডার হাবিলদার ইকবাল।

তিনি জানান, সোমবার দুপুরে তামাবিল ক্যাম্প থেকে সিলেট যাচ্ছিল বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজারে যাওয়া মাত্র সিলেট থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ১০ বিজিবি সদস্য আহত হন। পরে তাদেরকে সিলেট জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিজিবির কাছে রয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ