1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রের মানসিক চিকিৎসাকেন্দ্রে গুলি, নিহত ২ আহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১২২ Time View

যুক্তরাষ্ট্রের একটি মানসিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় অপর সাতজন আহত হন বলে জানায় সংবাদমাধ্যম।

ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের মেয়র লিউক রাভেনসত্যাল জানান, এক উন্মত্ত বন্দুকধারী মানসিক ক্লিনিকটির লবিতে দুটি আধাস্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো শুরু করে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের অন্তর্গত ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারে সংঘটিত ওই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী এসডব্লিউএটি’র একটি দলকে আনা হয়।

বন্দুকধারী ঘটনাস্থলে আসা পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। অবশেষে পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে নিহত হয় ওই বন্দুকধারী। বন্দুকযুদ্ধে এসময় অপর এক ব্যক্তিও নিহত হয়। বন্দুক যুদ্ধে আহত সাতজনের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

মারাত্মক আহত দুই জন ‘ইনটেনসিভ-কেয়ারে চিকিৎসাধীন। তবে আহত বাকি ব্যক্তিদের জীবন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বন্দুকযুদ্ধের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দুইটায় সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য সর্তকতা জারি করে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ