1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

যুদ্ধাপরাধীদের বর্জন না করা পর্যন্ত খালেদার বিরুদ্ধে আন্দোলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০১৫
  • ১১৬ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদী ও আগুন সন্ত্রাসীদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বর্জনে রাজি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।তিনি আজ শুক্রবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ‘মুক্তিযুদ্ধের রেণু’ নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন, এনায়েত করিম বাবুল ও সৈলিম image_224947.inu_2আফসারী।তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারী। গণতান্ত্রিক ইতিহাসের কীট ও আবর্জনাকে তিনি ধারণ করে আছেন বলেই আমাদের চলার পথ এমন কণ্টকাকীর্ণ। বেগম জিয়া ক্ষমতা লাভের আশায় একাত্তরের হায়েনা, রাজাকার-যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তি জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে যে জঙ্গিবাদী, আগুন সন্ত্রাস চালিয়েছে। তার বিচারের দাবিতে সকলকে সোচ্চার হতে হবে।তিনি বলেন, খালেদা জিয়াসহ আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তি ও যুদ্ধাপরাধীরা দেশ, গণতন্ত্র ও মানবতার জন্য হুমকি স্বরূপ। তাই মানুষ পুড়িয়ে মারার অপরাধে অপরাধী খালেদা জিয়াকে ইতিহাসের রাস্তা থেকে আবর্জনার কীটের মতো আস্তাকুঁড়ে ফেলে দিতে হবে। এই কাজ করতে না পারলে আমাদের সকলকেই চরম মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া এবং জঙ্গিবাদীরা দেশটা দখল করতে চায়। তাই দেশকে নিরাপদ করতে, দেশের চেতনাকে নিরাপদ করতে মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, যত নেতা-নেত্রী আছেন প্রত্যেককে যার যার অবস্থানে থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ