1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ

বুড়িচংয়ে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ ছাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ২৯৩ Time View

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীতে শুক্রবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ ছাত্রীর মৃত্যু হয়েছে।

এরা হলো- এইচএসসি পরীক্ষার্থী তাসতুজা (২০) ও তার ছোট বোন মাহফুজা (১৮) এবং এদের পাশের গ্রামের তানজিলা (২০)।

মাহফুজা ও তাসতুজা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে।

তারা দু’জনেই চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রী। তাসতুজা এবারের এইচএসসসি পরীক্ষার্থী এবং মাহফুজা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

অপরদিকে, তানজিলা উপজেলার এতবারপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

শুক্রবার বেলা পৌনে ১২টায় উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তৈয়ব আলী তার দু’ মেয়ে মাহফুজা ও তাসতুজাকে নিয়ে পাশের গ্রাম গোবিন্দপুরে বেয়াই আবদুর রশিদের বাড়িতে সুন্নতে খাতনার দাওয়াত খেতে যান।

সেখানে গিয়ে দুপুর পৌনে ১২টার দিকে মাহফুজা, তাসতুজা ও তানজিলা পাশের গোমতী নদীতে গোসল করতে যায়।

তিনজনের মধ্যে কেউই সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর প্রথমে তানজিলার লাশ পানিতে ভেসে ওঠে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, দুপুর দেড়টার দিকে মাহফুজা ও তাসতুজার লাশ নদীর পানিতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করে।

বুড়িচং থানার উপ-পরিদর্শক কাজী মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ