1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

খালেদাকে বিচারের বাইরে রাখার তদবীর ও সংলাপ প্রস্তাব আগুনসন্ত্রাসীদের হালাল করার ফর্মূলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ২২৩ Time View

enu24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ পোড়ানোর উস্কানিদাতা খালেদা জিয়াকে বিচারের বাইরে রাখার তদবীর ও সংলাপের প্রস্তাব আসলে মিটমাটের নয়, আগুনসন্ত্রাসী-যুদ্ধাপরাধী-জঙ্গিদের হালাল করা ও খালেদাকে গণতন্ত্রে ‘প্লাস’ করার ফর্মূলা’।

রবিবার বিকেলে মহানগরীর জাসদ কার্যালয়ে কর্ণেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত প্রয়াত জাসদ নেতা নুরুল ইসলাম ঢালু স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘এত মানুষের কান্না-আহাজারি, অনুনয়-বিনয়েও খালেদা জিয়া আগুনসন্ত্রাসের পথ থেকে সরে না আসায় তিনি প্রমাণ করেছেন যে, ক্ষমতার লোভে তিনি অন্ধ, উন্মাদ’।

‘আর সে কারণেই একাত্তরের রাজাকার, আইএস জঙ্গি ও তালেবানদের মতোই নির্মম ও বর্বর আগুনসন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে রাজনীতি থেকে আগুনসন্ত্রাসী ও এদের নেত্রীকে বিতাড়ন করার মাধ্যমেই প্রয়াত নুরুল ইসলাম ঢালুর মতো নিবেদিতপ্রাণ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্ভব’, বলেন তথ্যমন্ত্রী।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এবং নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন এডভোকেট হাবিবুর রহমান শওকত, করিম শিকদার, শওকত রায়হান, সহিদুল ইসলাম, নাদের চৌধুরী, শফিউদ্দিন মোল্লা, মোঃ নূরুন্নবী, মিহির দত্ত, শামসুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ